প্রথাবিরোধী, বাস্তববাদী ।
জঠরের বাঁধন বিদীর্ণ করে যেমন
অনঘ অস্তিত্ব অস্থির
বিকাশ-ব্যাকুলতায় ব্যগ্র;
মাটির কঠিন কুন্ডল ছিঁড়ে
শুষ্ক বীজের অন্তরে অবগুন্ঠিত
অতুল মহাপ্রান –
যেমন করে আলোকের সংস্পর্শ নেয়,
- এইসব সংরূঢ় আলোর-
সুরঞ্জিত সৃষ্টির সম্ভাবনার মতো
মানুষের চেতনার উন্মেষফুল –
অব্যুতপন্ন বোধের উদ্বোধন কলি-
অসম্ভূত বিবেকের অঙ্কুর মূল-
আরো যত সব-অনবদ্য
মোহন মানবিক মন্ত্র-ক্রমশ
নিকষ কালো কালির মত গাঢ়
অন্ধকারে যাচ্ছে ঢেকে ।
মানুষের তবু অনি: শেষ অনিবার্য প্রত্যয়
সত্যের নীলোৎপল অন্বেষণে-
নম্র নীরব অগ্রিজ অঙ্গিকার
একদিন তাকেও ফুল, বৃক্ষ, পাখি এবং
নদী হতে হবে-
অনুপম অমূল্যদাণে ।
ক্লান্তিহীন পরিব্রাজকের সঙ্কল্পের মত-
পঙ্কাবিষ্ট ঝিনুকের গভীরে-
মুক্ত দানার মত,
ভীরু কম্পিত কোরকের বুকে সুপ্ত সৌরভের মত-
মা ভৈ মাঙ্গলিক পদ সঞ্চালনে
মানুষও যেতে পারে-যাবে একদিন
সুস্থ
সুন্দর
বলিষ্ট
উদার
আনন্দময় মনুষ্যত্বের উদ্ধব উৎসবে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।