আমাদের কথা খুঁজে নিন

   

১৯৭৩-এ যা করার দরকার ছিল তা করা হয় নাই বলেই......

জানার আছে অনেক কিছু তাই জানতে চাই এবং জানাতে চাই।

১৯৭৩-এ যা করার দরকার ছিল তা করা হয় নাই বলেই আজ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পতিত হয়েছে। ৭১-এ পাকিস্তানী শাসক শোষক গোষ্ঠিকে সহযোগিতা করার ফলে আমাদের সংগ্রাম ছিনিয়ে আনতে ৯ মাস সময় লেগেছে নইলে ১ মাসের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যেত। ৭১ যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল আল বদর, আল শামস, রাজাকার জামাতিদের মুজিব সাধারণ ক্ষমা করে দিয়ে তিনি যে ভুল করেছেন তার মাশুল বাংলার জনগণ আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। যার ফলে আজ প্রাণ দিতে হচ্ছে আমাদের পুলিশ বাহিনীকে প্রাণ দিতে হচ্ছে বিচারব গণকে, প্রাণ দিতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে। সেইসময়ই যদি তাদের স্বাধীনতার বিরোধীতা করার জন্য শাস্তি দেওয়া যেত তবে আজ অনেক অনাকঙ্খিত পরিস্থিতি থেকে রেহাই পাওয়া যেত। তবে আশার কথা হচ্ছে অনেক পরে হলেও বাংলার মাটিতে তাদের বিচার হবেই হবে ইনশাল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।