টিলাগুলো।। শ্রীঅভি শ্যামল
টিলাগুলো সুন্দর --না? অথচ এখন তুমি যদি
একটু বেড়াও খুঁজে কিংবা আজ মনের কিংখাব
খুলে দিয়ে কল্পনায় জলছবি দ্যাখো, তাহলেই
সাদা সিধে ক'টা ঘর পেয়ে যাবে।
. চুমুকে শরাব
শরাবে হৃদয় নীল প্রাণ পাখী ডুবে গেলে পর
যেমন আমেজে পাও, জড়িয়ে জড়িয়ে কথা বলো
রূপসী নারীকে নিয়ে চোখ রাখো চোখের পাতায়
এবং প্রশ্ন করো : কি কি চাও--বলো, এই ঝলমলো
নক্ষত্রের কাছ থেকে। তারপর হয়তো খেয়ালে
কখন নেশার ঘোরে হৃদয়ের তাপে কুন্ঠিতাকে
বিষ্ময়ে শুধাবে তুমি : মীনাক্ষী, ভুলতে চাইলেও
পৃথিবী দ্যায়না কেন তোমাকে ভুলতে?
. আর যাকে
চাইনা- মোটেই জেনো, কেবল সেইত' ধরা দ্যায়
আশ্লেষে রঙীন স্বপ্নে- টিলাগুলো কান্নার ন্যায়।
উৎস: "নতুন দিনের কবিতা"
বইটির প্রথম প্রকাশ : ১৯৫৯ সালে,
প্রতীভা প্রকাশনী-কোলকাতা।
নূতন দিনের কবিতা বিভাগ থেকে পূর্বের গুলো পড়ুন।
[ছবি: ইন্টারনেট]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।