এক প্লেট বিরিয়ানি ৩৯৪২ টাকা! সব মিলিয়ে এক বেলা বিরিয়ানি খেয়েছেন ২৮৯ জন। বিল ১১ লাখ ৯৮ হাজার টাকা। আনুষঙ্গিক খরচ বাদে প্রতি থালা বিরিয়ানির দাম তিন হাজার ৯৪২ টাকা। ২৮৯ জনের জন্য প্রয়োজন হয়েছে এক হাজার ১০০ কেজি মাংস। একেকজন গড়ে খেয়েছেন প্রায় চার কেজি মাংস!
এই হিসাবটি দেওয়া হয়েছে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আপ্যায়ন বিলে।
২০০৮-০৯ অর্থবছরে বার্ষিক সাধারণ সভায় এ আপ্যায়ন করা হয়। অবিশ্বাস্য এ খরচের কাগজপত্র জব্দ করেছেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।
খুলনা চেম্বার অব কমার্সে এখন কোনো নির্বাচিত নেতৃত্ব নেই। বিগত সময়ে চেম্বার নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় সরকার প্রশাসক নিয়োগ করে। প্রশাসক চেম্বার পরিচালনায় অনিয়মের বিষয়টি খতিয়ে করে দেখছেন।
আর দুর্নীতির বিষয়টি তদন্ত করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।