আমি কেমনে তারে দেখি, তারই কাছে যাইতাম উইড়া- হইতাম যদি পাখি। । তার লাগিয়া পরান কাঁন্দে- জলে ভেজে আখি, কাছে পাইলে রাখতাম বুকে- করতাম মাখামাখি। । তার কারনে সব হারাইলাম- আর নাই কিছু বাকি, শায়খ বেধা পাখির মত- একা পড়ে থাকি।
। কেন এত পাষান সেযে- দেয় যে শুধুই
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে পৃথক দুটি মামলায় রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আবেদনে তাঁদের রিমান্ড বাতিলেরও আরজি জানানো হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আবেদনের ওপর শুনানি করেন। কাল বুধবারও শুনানি অনুষ্ঠিত হবে।
এ সময় পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করতে বলা হয়েছে বলে তাঁদের আইনজীবীরা জানান।
গত ২৭ জুন ফারুক হত্যার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় ও উত্তরা ষড়যন্ত্রের ঘটনায় ১৫ মার্চ দায়ের করা অন্য আরেকটি মামলায় তাঁদের সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।
এই রিমান্ড বাতিল চেয়ে গত রোববার তাঁরা হাইকোর্টে আবেদন করেন।
গত ৩০ জুন পাঁচটি মামলায় তাঁদের প্রত্যেককে ১৬ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।