আমাদের কথা খুঁজে নিন

   

রুদ্র'র জন্য ভালোবাসা-৬-----(‘নিরাপদ দেশলাই’)



‘নিরাপদ দেশলাই’ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সঞ্চিত বারুদ বক্ষে তবু প্রয়োজন ছাড়া জ্বলি না কখনো। জ্বলে ওঠা বারুদের নিজস্ব স্বভাব, স্বভাবের দোষে তাকে দূরে রাখে সতর্ক মানুষ। বিস্ফোরন বুকে আছে, আমি তার নিয়ন্ত্রন জানি, আমাকে নিকটে রাখো, বুকে রাখো শীতার্ত কুমারী__ প্রয়োজন ছাড়া আমি জ্বলি না কখনো। এই শীতে জীবনের কষ্ট হবে খুব__ গৃহহীন অরন্যের পথে যেতে করাল কুয়াশা শরীরের রক্ত মাংশ কেটে নেবে শীতের হাঙর, বসতি বিরল সেই প্রান্তরের গহন বিপদে আমাকে নিকটে রাখো, বুকে রাখো শীতার্দ্র মানুষ__ প্রয়োজন ছাড়া আমি জ্বলি না কখনো। জ্ব’লে ওঠা জীবনের দ্বিতীয় স্বভাব জন্মদোষে আমি শুধু সেটুকু পেয়েছি, অস্থিতে মেধায় তাই সেই বোধ খেলা করে সমস্ত প্রহর। বিপ্লবের স্বপ্ন বুকে মানুষেরা যেভাবে ঘুমোয়, যেভাবে তোমার চোখে মিশে থাকে বেদনার লাভা বিস্ফোরন বুকে নিয়ে আমিও তেমনি আছি। আমাকে নিকটে রাখো, বুকে রাখো শীতার্ত স্বদেশ__ প্রয়োজন ছাড়া আমি জ্বলি না কখনো। (রচনাকাল: ০৪.০৯.৭৭; মিঠেখালি, মংলা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।