গত ৩ জুলাই শনিবার এনটিভি ৭ বছর পেরিয়ে ৮ বছরে পা দিয়েছে। এ উপলক্ষে ছিল নানা আয়োজন। বর্ষপূর্তি উপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এনটিভি পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনে এনটিভি ভবনে এসে শুভেচ্ছা বিনিময় করেছেন সংস্কৃতিকর্মী, টেলিভিশন তারকা, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণীর মানুষ।
সন্ধে ছয়টায় এনটিভি স্টুডিওতে কেক কেটে জন্মদিন উদযাপন অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, আওয়ামী লীগ নেতা আবদুল জলিল, ব্যরিস্টার রফিকুল ইসলাম, মওদুদ আহমদ, এফবিসিআইর সভাপতি এ কে আজাদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, শারমিন লাকী, চয়নিকা চৌধুরী, সোহানা সাবা, মুরাদ পারভেজ, আকরাম খান, হিমেল আশরাফ, ফারাহ রুমা, সাজ্জাদ সুমন, শ্রাবন্তী, কুসুম সিকদার, নাফা, বন্যা মীর্জা, মম, এজাজ মুন্না, আলম আরা মিনু, আতিকুল হক চৌধুরী, এটিএম শামসুজ্জামান, অসীম কুমার উকিল, ওবায়দুল কাদের, নজরুল ইসলাম খান, রিজিয়া রহমানসহ অনেকে।
এ অনুষ্ঠানে যেভাবে সব মতের রাজনীতিবীদ একসাথে এসেছেন--ঠিক সেভাবে দেশের উন্নয়নের জন্য কেন একসাথে হয়না তারা?
শুধু এরকম জন্মদিনের অনুষ্ঠানে নয় , রাজনীতির মাঠেও তাই চাইবো--সবাই একসাথে সবসময় সব দল মত মিলেমিশে দেশটাকে সুন্দর করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।