আমাদের কথা খুঁজে নিন

   

লিরিক-৮



বাবা তুমি চলে গেলে আমার কি হবে বুকের মাঝে গুমড়ে মরে অবোধ কান্না ছোট্ট শিশুর অধীর প্রশ্নের উত্তর মেলেনা বয়স তার খুব বেশি জোর সাড়ে পাঁচ কি ছয় বাবা মরলে কি হবে তার কেঁদে কেঁদে কয় সে প্রশ্নের উত্তর বাবা দিতে পারেনা । বাবা তুমি মরে গেলে আমার কী হবে কে আমারে ময়না বলে বুকে টেনে নেবে চলে গেলে কোথায় তোমায় খুঁজে পাবো বাবা অবুঝ শিশুর এমন প্রশ্নে বাবা হয় যে বোবা । তুমি আমায় কথা দাও ছেড়ে যাবেনা তোমার ময়না চলে গেলে ফিরে পাবেনা বাবা বাবা আমার বাবা লী সোনা তুমি তুমি ছাড়া জগত আমার ধুধূ বিরান ভুমি। প্রজাপাড়া অর্চি মিডিয়া সেন্টার পীরগঞ্জ-রংপুর ০২/০৭/২০১০ রাত ১টা ৩০ মিনিট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।