টেস্ট খেলেছেন ৯৯টি। তারপরও আক্ষেপ রয়ে গেছে ১০০ টেস্ট খেলতে না পারার। এসব এখন সবই দুরস্ত। মোহাম্মদ আজহার উদ্দিন ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। সাবেক অধিনায়ক এখন লোকসভার সদস্য।
ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায় জানাতে পারেননি তিনি ম্যাচ ফিঙ্ংিয়ে জড়িত থাকায়। নিষিদ্ধ হয়েছিলেন আজীবন। অবশ্য সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তুলে নিলেও ক্রিকেটের সঙ্গে জড়িত নন লোকসভার সদস্য আজহার। তারপরও অচিরেই শুরু করছেন ক্রিকেটের দ্বিতীয় ইনিংস।
তিনি সম্মত হয়েছেন ঝঞ্ঝাবিক্ষুব্ধ জম্মু-কাশ্মীরের ক্রিকেট কোচ হতে। গতকাল বেশ কয়েকটি ভারতীয় মিডিয়া এমন সংবাদ পরিবেশন করেছে। মাস কয়েক আগে আরেক লিজেন্ড স্পিনার বিষেন সিং বেদী জম্মু-কাশ্মীরের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেন। তারপর জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেকেসিএ) সভাপতি ফারুক আবদুল্লাহ কোচ হওয়ার প্রস্তাব দেন আজহারকে। প্রস্তাব পেলেও দোটানায় ছিলেন সাবেক অধিনায়ক।
শেষ পর্যন্ত রাজি হয়েছেন। তবে লোকসভার সদস্য থাকাকালীন তিনি কোচের দায়িত্ব নিতে পারেন কিনা, সেটাই দেখার বিষয়। আজহারের সম্মতির কথা ফারুক আবদুল্লাহ জানান দৈনিক মেইল টুডেকে, 'আজহার উদ্দিনের সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন। আমাদের ছেলেদের প্রশিক্ষণের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
'
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।