্আমার নিজস্ব একটা কষ্ট আছে,আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসেনা
উৎসর্গ- আমার প্রিয় বন্ধু মাইনুদ্দিন রাসেল কে
কতটা নিঃস্ব হলে
একটা মানুষ দেওলিয়া হয়
ঠিক ততটাই নিঃস্ব করেছ আমায় তুমি।
কতটা কষ্ট পেলে
মানুষের মনে সাধ জাগে
মৃত্যু সুধা পান করার
ঠিক ততটাই কষ্ট দিয়েছ আমায় তুমি।
কতটা প্রতারিত হলে
মানুষ মানুষের প্রতি
ঘৃনার দৃষ্টিতে তাকায়
ঠিক ততটাই প্রতারনা করেছ তুমি আমার সাথে।
মনে পড়ে তোমার
কোন এক বিশ্বস্ত বিকেলে
এই হাতে হাত রেখে বলেছিলে
তোমায় ভালবাসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।