আমাদের এলাকায় এখন প্রায়ই এই শ্লোগান দিয়ে বিশাল মিছিল হয়। মনে পড়ে যায় তখন ২০ বছর আগের কথা। স্কুল যাবার পথে তখন শুনতাম "একটা দুটা শিবির ধর,সকাল বিকাল নাস্তা কর। মনে হতো শিবির দেখতে কেমন?খেতে সুস্বাদু হবে তো?...তারপর কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ি যখন তখন শিবিরের কি দৃর্দান্ত ক্ষমতা। অনেক কঠোর তারা কিন্তু কখনো শুনিনি তারা মিছিল করছে জবাই জবাই কর বলে।
ক্যাম্পাসে বিরোধী গ্রূপের ছাত্রদের প্রকাশ্যে রক্তাত করতে। জানি না আড়ালে তারা রগ কাটে কিনা।
শিবিরের প্রচন্ড প্রভাবের আমলে আমি প্রভাষক পদে আবেদন করলাম। যোগ্য অযোগ্য বেশ কজনের সৌভাগ্য হল কিন্ত আমাকে মনোনিত করল না। সর্বোচ্চ যোগ্যতা থাকা সত্ত্বে আমাকে নিল না কারন আমি বি এন পি জামাত কোন দলেই পড়ি না।
মেনে নিলাম আমার এই চরম অযোগ্যতাকে। কোন অভিযোগ নেই আমার কারো বিরুদ্ধে কারন এই আমলেও আমি বাদ পড়লাম বি এন পি জামাতের লোক বলে। তবু মনটা কেমন করে যখন শুনি কাউকে ধরে জবাই করার উস্কানি দিতে। শুধু শিবিরের সমর্থক বলে নিরীহ ছাত্রদের নির্যাতিত হতে দেখে। আমাদের সবারই ভিন্ন ভিন্ন মত থাকতে পারে।
অপরাধ থাকতে পারে তাই বলে কোন ব্যক্তি বা দল কি আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার রাখে??????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।