আমাদের কথা খুঁজে নিন

   

এই মুহূর্তে যে সংবাদগুলো পড়ছি

গেরিলা কথাবার্তা

১. 'আল্লাহর আইন' থেকে সরে এসেছে জামায়াত। বিডিনিউজের এই সংবাদটি পড়ে ভাবিত হলাম। জামায়াতকে যদি এই মুহূর্তে নির্বাচন কমিশন বা সরকার বলে যে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাজনীতি করতে হলে পরিধেয় বস্তুখানা খুলে আসতে হবে- তখন তাদের নেতারা বোধ হয় কাপড় খুলে রাজনীতিতে নামবেন। সাধু। ২. মাহমুদুরের বিরুদ্ধে পুলিশী কাজে বাধা, পুলিশের উপর হামলা এবং প্রতারণা- এই তিনটি মামলার পর এইবার রাষ্ট্রদ্রোহের মামলা।

প্রতারণা মামলা- যেটিরে উপলক্ষ করে মাহমুদুরকে গ্রেফ্তার করতে এসেছিল পুলিশ- তাতে জামিন পেলেও অন্য মামলাগুলো জামিন অযোগ্য হওয়ায় এখনো জামিন পান নাই মাহমুদুর। আর একটি উল্লেখযোগ্য খবর হল- পুলিশ আজ মাহমুদুরকে চার দিনের রিমাণ্ডে নেবার অনুমোদন পেয়েছে আদালত থেকে- যদিও প্রথম একজন বিচারক বিব্রতবোধ করার কারণে অপরজনের আদালত থেকে এই আদেশ নিতে হয়েছে। ৩. আমার দেশ নিয়ে সরকারের মিথ্যাচারের প্রমাণ । চিন্তা ডট কম নামের এই ওয়েব সাইটের লেখাগুলোতে ইদানীং বেশ আগ্রহ পাচ্ছি। সময় সুযোগ করে এইখানে একটা রেজিস্ট্রেশন করে ফেলার চিন্তাও করছি।

দেখা যাক, যদি ততোদিন 'চিন্তা' টেকে। ফুটনোট: চট্টগ্রামে নাকি নির্বাচন হচ্ছে? কই, কিছু পোস্টারিং হয়েছে সত্য, মিছিল মিটিং দেখা যাচ্ছে না একদম। কোন নির্বাচনী আমেজ নেই- মানুষের মধ্যে উত্তেজনা নেই। নির্বাচন কমিশনের বেশ কিছু কঠোর নিয়ম-কানুনের জন্য নির্বাচনী এলাকার এই হাল- এর সুযোগ নেবে সতের বছর বয়সী প্রাক্তন মেয়র। অন্যান্য প্রাথীদের এখনো নামটাই ভালমত জানতে পারে নাই ভোটররা।

নির্বাচন আর নয় দিন পর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।