আমাদের কথা খুঁজে নিন

   

থৈ থৈ জল আর ঝিরি ঝিরি বাতাসে....

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

ভেতরের বৃষ্টির অবিরাম ডাকে ঘুম ভেঙে যায় হঠাৎ। চেয়ে দেখি, নীরব অন্ধকার ডানা মেলে সমস্ত পৃথিবীটাকে তুলে নিয়েছে নিজেরই বুকের গভীরে। সমস্ত অন্যায় আর পাপের ছবি ঢেকে ফেলেছে অন্ধকারের কালো আলো। আমি ঠোঁটের কোনে সাহেবী কায়দার একটা হাসি এনে জানালার পাশে চেয়ারটা টেনে বসলাম। আমার খেয়ালী মনে উঁকি দিয়ে দিয়ে যাচ্ছে যুগ যুগান্তের ভাবনার প্রজাপতিরা।

আমার হৃদয়ের গভীর অঞ্চলজুড়ে চলাচল শুরু করেছে জীবনের গুরুগম্ভীর স্মৃতির হাতীগুলো। সত্য ভাবনা আর কল্পনার কবিতাগুলো বির বির শব্দে আবৃত্তির মতো করে পড়া শুরু করেছে আমারি মনের পশ্চিম কোনে লুকিয়ে থাকা অন্যমনস্ক পায়রাটি। আমি আস্তে আস্তে পা ফেলে যেতে লাগলাম জীবন বলয়ের প্রিয় অধ্যায়গুলোতো। ঝিলিমিলি রঙিন আলোয় ভরে উঠতে থাকল আমারি চারিধার। সুখি বাতাস তার ঝিরিঝিরি পরশনে আমায় মুগ্ধ করে তুলল।

আমি আনন্দের থৈ থৈ জলে স্নান সেরে যেতে লাগলাম আরও পেছনে আমার সবচেয়ে প্রিয় অধ্যায়টিতে। মিষ্টি রোদের খেলা দেখতে দেখতে একসময় পৌছলাম কাঙ্ক্ষিত গন্তব্যে। বাড়ির ভেতর হতে ভেসে আসা হাসনাহেনার গন্ধে আমার সমস্ত মনটায় এক নিদারুণ সুখ খেলা করে গেল। এক ঝটকায় সারা পৃথিবীর সমস্ত সুখ আমার বুকেতে সযত্নে আগলে নিলাম। মহাকালের চিরশান্তির সুরকল্লোলে মুখরিত আমি প্রবল উচ্ছ্বাসে দরজায় কড়া নাড়লাম কয়েকবার।

আমি শুনতে পেলাম, কে জেনো ডাকছে.... "সাগর, এই সাগর, ওঠ বাবা... ওঠ"। আমি বিছানা ছেড়ে উঠে দাড়ালাম। দরজা খুলে দিলাম আর ভাবলাম কিছুক্ষণ আনমনে........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।