আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের গড়া ফাঁদে আমরাই মরি..... সামনে অপেক্ষমান আরো শত লাশের মিছিল!!!



আমাদের গড়া মৃত্যু ফাঁদে আমরা মরছি। সীমাহীন লোভ, দূ্র্নীতি আর অপরিকল্পনায় গড়ে উঠেছে হাজারো দালান , কোন রাস্তা নেই, রিকসা চলতে পারেনা.. .... সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি কিভাবে ঢুকবে? ১০ তলা বাড়ীতে ৪০ টি ফ্ল্যাট , উঠানামার সিড়ি একটি। কোন ইমার্জেন্সী এক্সিট নেই, ব্যালকনি লোহার গ্রীলে মোড়া..... কি হবে আগুন লাগলে? জাস্ট পুড়ে কয়লা হয়ে যেতে হবে। কোটি টাকা খরচ করে বাড়ী বানানো হয় কিন্তু সামনে রাস্তার জন্য একফুট জায়গা ছাড়া যায়না, ইমার্জেনসী এক্সিটের ব্যবস্থা করা যায়না, যেন মরন ফাঁদ। কে কার কথা শুনবে? না মালিক পক্ষ, না রাজউক না প্রশাসন। দূর্ঘটনা ঘটার পর ২/৪ দিন আলোচনা হবে, টিভিতে-পেপারে-ব্লগে ঝড় উঠবে। তারপর ............আরেকটি মৃত্যুর মিছিলের অপেক্ষা। হয়তো সেদিন সেই লাশের মিছিলে হতভাগা আমি ও একজন। হয়তো প্রধানমন্ত্রী সেদিন রাষ্ট্রীয় শোক ঘোষনা করবেন, বিরুধী দলীয় নেত্রী আবেগে কান্নায় ভাসবেন কিন্তু তাতে আমি কি পাব? আমার পরিবার পরিজন তাতে কি উপকৃত হবে???


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।