.
অনাঘ্রাতা।।
আমি কবিতা লিখেছিলাম না-
বসে বসে ভাবছিলাম।
তুমি আমায় জড়িয়ে ধরে বললেঃ
পেলে? -বললামঃ পেলাম।
এমনি হোত কতদিন,-
তুমি আমার দেহে হ'তে লীন।
ভাবতামঃ তুমি ফুরিয়ে গ্যাছ,
যা ছিল, সব দিয়ে মরেছ;
আর কি চাওয়ার আছে?
বোঝার মত শুধুই আছ কাছে।
আজ কবিতা লিখতে বসেছি আমি।
দেখছিঃ তুমি মরনি।
তোমার হৃদয়ের মদির সৌরভ,-
সে আমার অফুরান বৈভব;
তার মিঠে আমেজে আমি ভাবিঃ
তুমি বিচ্ছেদ দিয়ে গড়েছ আমায় কবি।
আজ বুঝতে পারছি কবিতাঃ
তুমি মৃতা নও---রূপসী অনাঘ্রাতা!!...কিশোরী শাস্ত্রী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।