We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!!
গত বছর Wordpress এর কাছ থেকে একটা domain কিনেছিলাম। আমার নিজের বই প্রকাশ করার জন্য। কিন্তু লেখা লেখিতে মন বসছেনা আজ কয় বছর ধরে। বই প্রকাশের আগে সম্পাদনা করতে হয় কিন্তু আমার একে বারে ভালো লাগেনা। তাই ফেলে রেখেছিলাম।
আজ আবার মনে হল সাইটের কথা। ব্লগে অনেক লেখক আছেন, সবাই মিলে কাজ করলে কিছু একটা করা যাবে। শুরুতে কাউকে টাকা দেওয়া যাবেনা, তবে সবাই মনোযোগ দিয়ে কাজ করলে অনেক দূর যাওয়া যাবে। জানা জানি হলে তখন বইও প্রকাশ করা যাবে। ভালো লেখা আসলে পত্রিকায় এড দিলে অনেক পাঠক আসবে তখন অন্যরা সাইটে এড দেবে এতে আয় হবে।
আয় শুরু হলে লেখদেরকেও রয়েলটি দেওয়া যাবে।
ব্লগে অনেক ভালো লেখা আসে, কোনোটা পড়া হয় কোনটা পোস্টের বানে ভেসে যায়। কিন্তু ই-বই করে প্রকাশ করলে নতুন বইর তালিকায় তা থাকবে এবং পাঠকের চোখে পড়বেই।
কিন্তু বই প্রকাশ করা মুখের কথা নয়। আমি একা পারবনা।
প্রায় বছর হতে চলছে পূর্বরাগ তুলে রেখেছি। আমি জানি ওটাতে অনেক ভুল আছে এবং নতুন করে রিরাইট ও করছি কিন্তু আলসেমি করে পুরানটা সরিয়ে নতুনটা তুলা হচ্ছেনা।
তো লেখক বন্ধুরা এখন আপনারা কিছু বলুন আমি হাল ছেড়ে দিয়েছি। তবে সাইট ওটা আছে এবং থাকবে। প্রতি বছর আমি নবায়ন করব।
অনেক সময় টাকার কারণে অনেকে বই প্রকাশ করতে পারেন্না। সবাই মিলে কাজ করলে আগামি বই মেলার আগে প্রকাশকদের নজর আকৃষ্ট কার যাবে ইনশা আল্লাহ।
আমার কয়েকটা সাইট আছে, হিট দেখতে পারেন।
http://kobiabdulhaque.wordpress.com/
http://tearsare.puretoxic.com/
এটা হল ই-প্রকাশনা
http://kabbokanon.com/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।