পুরান ঢাকার ভাল একটা স্কুল থেকে সাফল্যের সাথে এস.এস.সি পাশ করে দেশের স্বনামধন্য একটা কলেজে ভর্তি হই। সেখান থেকেও মোটামুটি আশানুরূপ ফলাফল করি। এরপর যথারীতি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য উঠে পড়ে লাগা। চান্সও পেয়ে যাই দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী বড় বিশ্ববিদ্যালয়ে। অনার্স ও মাস্টার শেষ করলাম। আশা করেছিলাম এমন একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে ছোটখাট একটা চাকরি কপালে জুটে যাবে।
কিন্তু এখন দেখি এতদিন ভুল পড়াশোনা করেছি! চাকরির জন্য যে আবার নতুন করে পড়াশোনা করতে হবে মনে ছিল না। বিভিন্ন জায়গায় গিয়ে দেখি আমার লাইনের পোস্টে চাকরি করে অন্য সাবজেক্ট থেকে পাস করা ব্যক্তি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।