লাইভ ওয়েব টিভি এর ব্লগ
বাংলাদেশে তথ্যপ্রযুক্তি জগতে বিজয় ও অভ্র নিয়ে তুমুলবিতর্ক চলছে। বিষয়টিকে সামনে নিয়ে এসেছে বাংলাদেশের প্রযুক্তি পন্যের কপিরাইট বিতর্কের বিষয়টিও। এ প্রেক্ষাপটে বৈশাখী টেলিভিশন আগামী ১৭ মে, রাত ৯.৪৫ মিনিটে সরাসরি সম্প্রচার করতে যাচ্ছে ‘প্রযুক্তি পন্যের কপিরাইট বিতর্ক’ শীর্ষক একটি লাইভ টকশো। অনুষ্ঠানটিতে আলোচক হিসেবে থাকবেন আনন্দ কমপিউটার্সের প্রধান নির্বাহী মোস্তাফা জব্বার, ডেটাসফটের প্রধান নির্বাহী পরিচালক মাহবুব জামান।
http://www.digitalbangladesh.gov.bd ও http://www.comjagat.com এই টকশো সরাসরি ওয়েবকাস্ট করবে। অনলাইনের টকশো চলার সময় শ্রোতাদর্শকরা সরাসরি এই ওয়েবসাইট দুটির মাধ্যমে তাদের প্রশ্ন ও মন্তব্য প্রকাশ করতে পারবেন এবং উপস্থিত আলোচকগন প্রশ্নের জবাব দেবেন। আগ্রহী শ্রোতা দর্শকদের আগে থেকেই মন্তব্য পাঠানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।