রাজধানীতে বর্তমানে ১ বা ২ ঘণ্টা পরপর লোডশেডিং হচ্ছে। এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে ডিজিটাল দেশ কি সপ্নে হবে? ২০১৫ সাল পর্যন্ত যদি বিদ্যুৎ সমস্যা এভাবে চলে, জাতি কি তা মেনে নেবে? আমরা কি তাহলে ৫ বছর পিছিয়ে যাব না? শুধু বিগত সরকারের দোষ দিয়ে পার পাওয়া যাবে কি? আমার কথাগুলো যদি বিগত সরকারের পক্ষে চলে যায়, তাহলে কিছু মনে নেবেন না। আসলে একটু সত্যি কথা হয়ে গেল, তাই না? মাননীয় প্রধানমন্ত্রী উত্তর দেবেন আশা করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।