আমাদের কথা খুঁজে নিন

   

মনি কয় বন্ধুর চরণ পাইতে বলো কয়দিন বাকি

অজানাকে ভালোবাসী

আমার প্রাণ কান্দে গো প্রাণসখী বন্ধু বিনে সদায় দুঃখী। বন্ধুর লাগি দিবা নিশি অবিরত ঝরে আঁখি । সখী গো ভাবের কল্পতরু মূলে বন্ধুয়ার প্রেম নদীর কূলে দুই রঙ্গেতে ফুইটাছে এক ফুল। ভাবের গাছে ফুল ফুইটাছে নিত্য নতুন স্বর্ণমুখী। সখী গো ফুলের গন্ধে জগত জোড়া পাইছে ফুল রসিক যারা প্রেম আনন্দে করছে মাখামাখি মনি কয় বন্ধুর চরণ পাইতে বলো কয়দিন বাকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।