আমাদের কথা খুঁজে নিন

   

এক সফটওয়্যারে সব ই-মেইল

দুঃখের সগর ভেঙ্গে পথ যেতে হয়, নয়তো জীবনে কোন আসেনা বিজয়,

ই-মেইল আদান-প্রদান এখন দৈনন্দিন জীবনের দরকারি একটা ব্যাপার। অনেকেরই একই সঙ্গে কাজের, ব্যক্তিগত ই-মেইলসহ বেশ কয়েকটি ই-মেইল ঠিকানা থাকে। আলাদা করে প্রতিটি ই-মেইল প্রতিদিন দেখা বড় ঝামেলা। ই-মেইল দেখা ছাড়াও নিজের ব্যক্তিগত সাক্ষাৎকার বা সভার সময় মনে রাখার জন্য ক্যালেন্ডার ব্যবহার করেন অনেকে। এসব কাজ একসঙ্গে করার একটি চমৎকার মুক্ত সফটওয়্যার হলো ইভোল্যুশন।

এতে একই সময়ে একাধিক ই-মেইল ঠিকানা ব্যবহার করা যায়। পাশাপাশিকখন কী করতে হবে তার তালিকাও রাখা যায়। ইভোল্যুশন জিএনইউ জিপিএল লাইসেন্সের আওতায় প্রকাশিত এবং বিনা মূল্যে ব্যবহার করা যায়। এর ই-মেইল ব্যবস্থাটি বেশ নিরাপদ। এটি ভাইরাস বা ওয়ার্মে আক্রান্ত হয় না।

আজেবাজে বা জাংক মেইল নিয়ন্ত্রণের জন্য এর আছেবিশেষব্যবস্থা। নির্দিষ্ট প্রেরকের ই-মেইল আলাদা করে ফোল্ডারে রাখা যায়। এতে রয়েছে ই-মেইল ফিল্টার করার ও ই-মেইল খোঁজার ব্যবস্থা। এটি বিভিন্ন ধরনের কোলাবোরেশন সফটওয়্যার, যেমন এক্সচেঞ্জ সার্ভার ২০০০/২০০৩ সমর্থন করে। এতে জিপিজি এনক্রিপশন (জিএনইউ প্রাইভেসি গার্ড) ব্যবস্থা আছে, যাতে ব্যবহারকারীর নিরাপত্তা বৃদ্ধি পায়।

এতে বিভিন্ন ডেস্কটপ প্রোগ্রাম, যেমন—জিনোম ক্যালেন্ডার অ্যাপলেট, পিজিনের কন্টাক্ট লিস্ট, প্ল্যানারের টাস্ক লিস্ট ইত্যাদি ব্যবহার করা যায়। এটি এলইডিপি, ভিকার্ড ও টুডু লিস্ট শেয়ার করে। একে নিজের মতো করে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম (প্লাগ-ইন) পাওয়া যায়। এ ছাড়া এটি আইক্যালেন্ডার সমর্থন করে। ইভল্যুশনের সর্বশেষ সংস্করণ পাওয়া যাবে (http://projects.gnome.org/evolution/ download.shtml) ঠিকানায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।