মাঈন উদ্দিন জাহেদ
বায়োস্কপ ঃ কবিতার নেট ভার্সন
মায়ার বাঁধন কী? মায়ার বাঁধনে জড়ায় কী শুধু নারী? আমি প্রেমের পর্বে পর্বে তা অতিক্রম করেছি। “তুমি’ শব্দটা এখন বড় বেশী পুরোনো- তেতো
হয়ে গেছে। যাপনের গদ্যে-পদ্যে এখন ভেড়ায় না পান্শী। পদ্যের
পদবিন্যাসের ঢুকে গেছে বেয়ারা নেংটো শব্দ- ক বলতে কড়ি বুঝায়,
কবিতা বুঝায় না, খ বলতে খাদ্য বুঝায়- খানসামা বুঝায় না, গ
বলতে গদা বুঝায় গাঢ় বুঝায় না, ঘ বলতে ঘর বুঝায় ঘাস বুঝায়
না, ঙ তে ব্যাংক বুঝায় ব্যাঙ বুঝায় না।
কবিতা এখন ব্যাঙ পর্বও পার হয়ে এসেছে।
এখন চলছে কবিতার নেট ভার্সন। সকালের কবিতা দুপুর পার হতেই নতুন সংস্করণ হয়ে ছড়িয়ে পড়ছে তরঙ্গে-তরঙ্গে, ডেস্কটপকে ছাড়িয়ে ল্যাপটপে, ল্যাপটপকে ছাড়িয়ে
মুঠোফোনের ছোট্ট স্ক্রীনে। কবিতা এখন প্রয়োজনের পংক্তি হয়ে
বিকোচ্ছে প্রেমিকার গীফ্ট আইটেমের টাইটেল লাইন হয়ে...।
নিয়ত প্রয়োজন হচ্ছে জীবনবাদী কবিতার, জীবন নেওয়ার কবিতার,
টানের কবিতার, টানার কবিতার, রাখার কবিতার, বাঁধনের কবিতার, ভাগেরকবিতার, ভোগের কবিতার, সুখের কবিতার, শখের কবিতার, দুঃখের কবিতার, দ্রোহের কবিতার, কামের কবিতার-কাজের কবিতার, এমন কি বিজ্ঞাপনে কবিতা বিকোচ্ছে এখন অহরহ।
কবি এখন প্রয়োজনের বাঁধনে জড়ায়ে- মুদ্রার বাঁধনে জড়ায়ে শব্দে
শব্দে দ্যায় বিয়ে।
রূপজীবী নারীর মত সকাল-সন্ধ্যা সাজে কবিতা-
রূপপূজারীর জন্য। সেখানে নারী কই? রমণই মুখ্য। রমণ কই?
ভোগই মুখ্য। ভোগ-লেহন-মৈথন-রিরিংসার ডেস্কটপ হয়ে ল্যাপটপ
হয়ে, মুঠোফোন হয়ে কবিতা এখন সর্বগ্রামী। কোথায় নেই কবিতা?
তরঙ্গে তরঙ্গে ভাসছে কবিতা...।
ভাসছে শব্দ, ভাসছে কাম, ভাসছে
ভোগ, ভাসছে ম্যাডোনা, ভাসছে লোপেজ, ভাসছে মারিয়া কেরী, ভাসছে কো-কো-লী। হুমায়ুনের লালা, তৌকিরের আফসোস, নূরের কামনা- সারার বাসনা-লাক্স অনিন্দ্য সুন্দরী কিংবা আমার বোনের সাজবার ছোট্ট ঘরের একান্ত মূহুর্তগুলো কবিতা হয়ে বিকোচ্ছ এখন ইথারে ইথারে।
সব, সব, সব ভাসছে-মুখ ভাসছে, ভ্র“ ভাসছে, দাঁত ভাসছে, দেহ ভাসছে
ভাসতে ভাসতে পূঁজি হয়ে মুনাফা হয়ে, উৎপাদনশীল
চাহিদা ও যোগান হয়ে কবিতা হয়ে গেছে সব। সব লাল-নীল-বেগুনী
বায়োস্কোপ... কবিতা... কবিতাবায়োস্কোপ.....!!!
View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।