হিম হিম স্রোত
হিম হিম স্রোত।।
আমার তাজা প্রাণে
রক্তের পিপাসা
মাতাল করা রক্তের উষ্ণতা
মানে না মস্তিষ্ক, হৃদয়ের বাঁধা
রক্তে রক্তের আশা
রক্তের ডাকে রক্তের পিপাসা
তোমার হিম হিম স্রোতে
আমার রক্তের পিপাসা
হিম করা পবিত্রতা
আশ্চর্য মায়া
বিবেকের বিদ্রোহী গর্জন
উন্মাতাল দ্বিধা আমার
খুঁজে ফেরে কোমলতার আশায়
স্রোতে, তোমার হিম হিম স্রোতে
আমার রক্তের পিপাসা
বদ্ধ চিত্ত আমার স্বপ্ন দেখে
অর্থহীন মায়ার
শিরায় শিরায় রক্তের উষ্ণতা
হিম হিম স্রোতে ভেস্তে যায়
মুক্তি খোঁজে মুক্তির আশায়
উন্মত্ত আমি কিসের আশায়
শান্ত হয়ে শান্তি চায়
কিসের মায়া
কিসের আশা
উন্মত্ত আমি কিসের আশায়
হ্যাঁ চাই, আমি শান্তি চাই
চাই,
হিম হিম স্রোত
হিম হিম স্রোত।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।