আমাদের কথা খুঁজে নিন

   

বি এন পি কি কখনই সুস্থ রাজনীতি উপহার দেবে না দেশবাসীকে ?



সারা দেশের সচেতন প্রতিটি মানুষ যেখানে যুদ্ধাপরাধীদের বিচারে একমত, যখন তা বাস্তবায়নে সরকার পদক্ষেপ নিতে যাচ্ছে, ঠিক সেই মূহুর্তে চট্টগ্রামে লালদীঘির ময়দানে আন্দোলনের হুমকি দিয়ে যে ভাষণটি দিলেন খালেদা জিয়া, তা কি ঐ বিচার প্রক্রিয়া-কে ব্যাহত করার জন্য নয় ? দুঃখ হয় ঐ ভদ্রমহিলার জন্য। তাঁর নিজের সুশিক্ষা না থাকায় ছেলে দুটোকেও মানুষ করতে পারলেন না। উপরন্তু চাটুকারদের হাতে পড়ে তিনি যে পথে চলছেন, তা কি তাঁকে পুনরায় সম্মানের আসনে টেনে তুলতে পারবে ? তাঁর দল যদি দেশবাসীর আশাকে মর্য্যাদা দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ায় সরকারকে সার্বিক সহযোগীতা প্রদান করে, তবে এটা নিশ্চয় করে বলা যায় যে তাদের ভাবমূর্তি অতীতের সকল কালিমা-কে অপসৃত করবেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।