সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।
এতো রং ধরেছে
এতো রং ধরেছে আজ বসন্তে
ওড়ে মন যেন রঙ্গিন ঘুড়ি
নীল অম্বরের নীলাভ দিগন্তে
মায়া রাঙা স্বপ্নের ওড়াওড়ি
মঞ্জুলা ভূষন কুঞ্জ লতা ভরে
ফাগুনের আগমনী লগনে
হরিদ্রাভ আঁচল আভরনে ধরে
প্রকৃতি সেজেছে নব কনে
সুরভিত সমীরণ মহুয়ার বনে
মদিরা নেশায় মাতাল ধরণী
অনুরাগের ভরা এই প্লাবনে
ভাসিয়েছি এ হৃদয়ের তরণী
এমন মোহনীয় মায়াময় দিনে
কে উঁকি দেয় স্মরনের তীরে
উম পুষে রাখা অন্তর গহীনে
কামরাঙ্গা শত কামনার ভিড়ে
বনের মর্মরে বিহগের কুজনে
কার পদধ্বনি বেজে ওঠে কানে
উতলা করেছে সে কোন সুজনে
সূরের মায়াজাল ছড়ায়ে প্রাণে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।