এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
কে জি মুস্তাফার জন্য রইল সমবেদনা
ভাষাসৈনিক, সাবেক রাষ্ট্রদূত ও দেশের অন্যতম জৈষ্ঠ্য সাংবাদিক কে জি মুস্তাফা আর নেই। শনিবার ভোরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
কেজি মুস্তাফার বড় ছেলে শামস মুস্তাফা সাংবাদিকদের জানান, ‘মেজ ভাই (সাবির মুস্তাফা, বিবিসির বাংলা বিভাগের প্রধান) লন্ডন থেকে দেশে ফিরলেই বাবার দাফন কাজ শুরু হবে।
’
তবে পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছেন তাকে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানেই দাফন করা হবে। দাফনের আগ পর্যন্ত কেজি মুস্তাফার মরদেহ হাসপাতালের হিমঘরে থাকবে।
তিনি দীর্ঘ দিন ধরে কিডনি ও হৃদযন্ত্রের নানা সমস্যায় ভুগছিলেন বলে তার পরিবারের প থেকে জানানো হয়।
হাসপাতাল কতৃপ জানিয়েছে, গত ৮ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ ফেব্রুয়ারি থেকে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন।
দৈনিক ইত্তেহাদের মাধ্যমে কে জি মুস্তাফার শুরু হয় সাংবাদিকতা জীবন। এরপর তিনি দৈনিক আজাদ, সংবাদ, অবজারভার পত্রিকায় কর্মরত ছিলেন এবং বিলুপ্ত দৈনিক মুক্তকণ্ঠের সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও দুইবার ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং একবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।
আমরা তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।