আমাদের কথা খুঁজে নিন

   

শেষ ম্যাচেও বাংলাদেশের মেয়েদের হার

শনিবারের প্রথম ম্যাচে ইরানকে ৫-১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে আগামী বছর জাপানে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে থাইল্যান্ড। আগের দুই ম্যাচে থাইল্যান্ডের কাছে ৯-০ এবং ইরানের কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ। তাই প্রতিযোগিতা থেকে তাদের প্রাপ্তি অভিজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। ১৯ মিনিটের সময় ডি-বক্সের ঠিক বাইরে থেকে নেয়া মিডফিল্ডার মারিয়া পার্কের প্লেসিং শটে এগিয়ে যায় ফিলিপাইন। ১০ মিনিট পর বক্সের ভেতরে জটলায় ফরোয়ার্ড ক্রিস্টিনা মারিয়ার আলতো হেড ব্যবধান দ্বিগুণ করে।

৮৫ মিনিটে তৃতীয় গোলটি করেন ডিফেন্ডার ক্যাথরিন রুথ। ইনজুরি সময়ে মারিয়া পার্কের দ্বিতীয় গোলে ব্যবধান হয়ে যায় ৪-০। বাংলাদেশের স্ট্রাইকার সাবিনা খাতুন ৬৩ ও ৭৬ মিনিটে দুটো সুযোগ পেলেও কোনোটাই কাজে লাগাতে পারেননি। এর আগে প্রথম ম্যাচে নিসা রোমিয়েনের হ্যাটট্রিক বড় জয় এনে দেয় থাইল্যান্ডকে। বিজয়ীদের অন্য গোল দুটি আনোতসারা মাইজারিন ও নাফাত সিসরোমের।

ইরানের সান্ত্বনাসূচক গোলদাতা সারা গোমি। দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নিসা রোমিয়েন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।