আমাদের কথা খুঁজে নিন

   

নিষেক (ভালবাসা দিবসের কবিতা)

ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল

পুকুরের ধার ঘেঁষে একটা ভাঙা রাস্তায় কত কি মাদকতা কত যে তীব্রতা লুকিয়ে আছে পুরোনো দালানের পলেস্তরা খসা ভাঙা ইটের ফাঁকে ফাঁকে কার্নিসের কিনারা ঘেঁষে ঐ যে শ্যাওলা জমেছে, কোন কাক পুরীষের কল্যাণে জন্মে ওঠা বটের কান্ড, পাথরকুচি তার দিকেই কতদিন নির্নিমেষ তাকিয়ে থাকা বৃষ্টিতে ভিজতে ভিজতে তোমার শয়নকক্ষের দিকে তাক করে হৃদমগ্ন পুড়তে পুড়তে এই যে অমিত আবেগে ভেসে যাওয়া তার তুলনা দেব এমন কিছু তো পাইনি তোমাদের গলির মুখে এই যে আমার নিত্য পরিক্রমা শুধু তোমাকে দিয়ে পরিপূর্ণ তোমাদের ড্রয়িংরুমে মুখোমুখি চুপচাপ বসে থাকতে যে স্বর্গপল অনুভব কে আমাকে তার স্বাদ দেবে তুমিহীন তোমাদের পরিপূর্ণ বাসাটিও কত রিক্ততায় ভরে থাকে কাকে বোঝাই জানি এখানে অনেক ছিদ্রপথ- অনেক দেয়াল সগর্বে মাথা উঁচু করে আছে লখিন্দরের নিচ্ছিদ্র বাসরেও ঢুকেছিল সুতানাগ আর আমরা তো বাসর সাজিয়েছি উন্মুক্ত উদ্বাহু প্রান্তরে, জনারণ্যে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.