আমাদের কথা খুঁজে নিন

   

আজ জহীর রায়হানের ৩৯ তম অন্তর্ধান দিবস।

দেশের জন্য আমার সব কিছু

আজ বাংলাদেশের চলচিত্রের প্রবাদ পুরুষ, মহান মুক্তিযুদ্ধের অবিস্বরণীয় চিত্র গ্রাহক জহীর রায়হানের ৩৯ তম অন্তর্ধান দিবস। কথা শিল্পী শহীদুল্লাহ কায়সারকে খুজঁতে গিয়ে ১৯৭২ সালে ৩০ জানুয়ারী চিরতরে নিখোজ হন তিনি। এসময় তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর।জহীর রায়হান ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সমর্থক ও মজলুম জননেতা মাওলানা আব্দুল হমিদ খান ভসানীর অনুসারী।তিনি মহান মুক্তি যুদ্ধের সময় শরণার্থী শিবির ও সীমান্ত জনপদ গুলোতে ক্যামেরা নিয়ে চষে বেড়িয়েছেন।আর এভাবেই সংগ্রহ করেছিলেন 'স্টপ জিনোসাইড' প্রামান্য চলচিত্র। জহীর রায়হান এমন অনেক ঘটনা ক্যামেরা বন্দী করেন যা পার্শবতীদেশ ও বাংলাদেশর অনেকের জন্য ছিল অস্বস্তিকর, যার মাশুল দিতে গিয়ে স্বাধীনতার দেড় মাসের মধ্যেই নিখোজ হতে হয় তাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।