ছোটদের মাঝে ছড়িয়ে দিতে চাই শুদ্ধ ভাষার চর্চা । আজ আবার আমাদের দ্বারে একুশ এসেছে নতুন আবেদন নিয়ে, বিশুদ্ধ বাংলা চর্চার। এমন রক্তের সুঘ্রাণে বিমোহিত পৃথিবীতে কোন বর্ণমালা দেখেছ কখনও ? শুনেছ কখনও ভাষার জন্য আত্মদানের এমন কাহিনী ? শোননি তো ! শুনবে কি করে ? এযে শুধু আমার মায়ের ভাষা বাংলার জন্যই রচিত হয়েছে। এবার তাহলে আজ থেকেই বিশুদ্ধ বাংলা চর্চা পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার দৃঢ় শপথ করি ! সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাসন্তি শুভেচ্ছা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।