আমাদের কথা খুঁজে নিন

   

অতি দর্পে হত লঙ্কা

i`m what i`m. রাবণ নেই। রামের সঙ্গে যুদ্ধটাও মিথ। কিন্তু পৃথিবীর ইতিহাসে অমর বাণী এটি। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট দলের দর্প বা গর্ব যাই বলি না কেনো এ মূহুর্তে কোন উপায় নেই। বাংলাদেশের বিপক্ষে মাহেলা জয়াবর্ধনে দুটি টেস্টে খেলছেন না।

মুত্তিয়া মুরালিধরন পরবর্তী যুগে এই প্রথম তাদের বিপক্ষে টেস্ট খেলবেন মুশফিকরা। সাঙ্গাকারার ইনজুরি আছে। শ্রীলঙ্কার বর্তমান টেস্ট দলের আকারটা প্রতিদ্বন্দ্বী হিসেবে তাদের মাঠে শক্তিশালী কিন্তু অজেয় নয়। এটা বড় অনুপ্রেরণা হতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য। ও দেশে ছয় টেস্টে প্রতিবার ইনিংস হার নিয়ে মাঠ ছাড়ার ঘটনাকে পেছনে ফেলার জন্য এরচেয়ে বড় সুযোগটা নিকট অতীতে পায়নি বাংলাদেশ।

যদিও জিম্বাবুয়ের বিপক্ষে তারপরের সিরিজ নিয়ে বেশি ভাবছে বিসিবি। সাকিবকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া যাবে না এটা এখন অনেকটাই নিশ্চিত। এই একটা ব্যতিক্রম বাদ দিলে মুশফিকরা অনেক প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ দল হিসেবেই শ্রীলঙ্কায় যাচ্ছে। গল ও কলম্বো যে দুটি টেস্ট সেখানে বাংলাদেশের জয়ের কল্পনা হয়তো এখনই করা সম্ভব নাও হতে পারে। কিন্তু কঠিন লড়াইটা প্রত্যাশা করাই যায়।

ড্রয়ের সম্ভাবনা নিয়ে মাঠে খেলে কেউ টেস্ট ড্র করেছে এমন টেস্ট পাঁচটাও দেখানো মুস্কিল। জয় লক্ষ্য হওয়া উচিত। উচিত লড়াই, তীব্র লড়াই করার। এমন চনমনে দল নিয়ে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সফরে যাওয়ার সুযোগ সব সময় আসে না। আসলেই না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।