আমাদের কথা খুঁজে নিন

   

জয়নাল হাজারীর তান্ডব কি শুরু হয়ে গেল?

লেখার কিছু পাই না, তাই আবোল তাবোল লিখি
ফেনীর গডফাদার ও বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারীর আনুগত্য স্বীকার না করায় তার সন্ত্রাসী বাহিনী ফুলগাজী উপজেলা চেয়ারম্যান এবং যুবলীগ নেতা একরামুল হকের জায়গার সীমানাপ্রাচীর গুঁড়িয়ে দিয়েছে। গত সোমবার গভীর রাতে শহরের মাস্টারপাড়া এলাকায় একরামুল হকের বাসা ও জয়নাল হাজারীর বাসার মাঝামাঝি জায়গায় এ ঘটনা ঘটে। একরামুল হক সাংবাদিকদের জানান, বেশ কিছুদিন থেকে জয়নাল হাজারী তার আনুগত্য স্বীকারের জন্য নানাভাবে হুমকি-ধমকি ও চাপ দিয়ে আসসিল। গত দুদিন আগে জয়নাল হাজারী তাকে ডেকে পাঠালে তিনি যাননি। এতে হাজারী তার ওপর চরমভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

গত সোমবার রাত দুটার দিকে একদল সন্ত্রাসী তার ৮ শতাংশ জায়গায় ঘেরা সীমানাপ্রাচীর সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়। এ ঘটনায় তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান। ঘটনাস্থলের আশপাশের লোকজন এ ব্যাপারে মুখ খুলতে নাজার। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন ঘটনা প্রত্যক্ষ করার কথা স্বীকার করলেও কারও নাম জানাতে রাজি হননি। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল দুপুরে পরিদর্শন করেন।

তিনি ওই সীমানাপ্রাচীর ভেঙে ফেলার সত্যতা স্বীকার করলেও কারা এ ঘটনার সঙ্গে জড়িত তদন্তে নিশ্চিত না হয়ে কিছু বলতে রাজি হননি । Click This Link
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।