টুকিটাকি ভাবনাগুলো
এ মাসে পাট মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে পাট রপ্তানী নিষিদ্ধ করেন। রপ্তানী প্রক্রিয়ায় আছে এমন চালানকে এই নিষেধাজ্ঞা থেকে বাদ রাখা হয়েছে । সরকার বলেছে দেশীয় ইন্ডাস্ট্রীর বাড়ন্ত চাহিদা মেটাতে এটি করা হয়েছে। অথচ বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা ।
স্থানীয় পাট দ্রব্য প্রস্তুতকারীরা এর পেছনে তদবির করেছে দেখা যাচ্ছে।
এর ফলে ৩৫ কোটি ডলারের রপ্তানী আয় বন্ধ হয়ে যাবে। উৎপাদন না বাড়িয়ে হঠাৎ করে রপ্তানি বন্ধ করার কারণ কি? একদা বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান যোগানদাতা খাতের এই পরিণতির জন্যে দায়ী কে? কার স্বার্থে এমন করা হল? সরকারের কাছে জবাব চাই।
বিস্তারিত এখানে ও এখানে ।
এ নিয়ে আরও তথ্য কারো জানা থাকলে জানাবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।