খুব সহজেই বলে দিলে যে_"সবাই আমার মত মেয়ে না"। আসোলে আমি কি বলো তো? খালাম্মা,রোবোট,নানী,দাদী,সব ই,এ সব বুঝলাম,কিণ্তু আমার মত মেয়ে মানে কি?
মাঝে মাঝে মনের কথা ভূল করে মুখে চলে আসে,তাইনা?যাক,আজ বুঝলাম সব কিছু। ভালোই হল। অন্য কেউ আমাকে কি ভাবলো,এইটা আমি বুঝতে চাইনা। কিণ্তু তুমি কি ভাবলে এইটা আমার কাছে খুব গুরত্বপূর্ন।
আমি জানি,তুমি আমার ব্যাপারে কি ভাবো। ইলোরা আর আমার ব্যাপারে তোমার ধারনা অনেকটা এক। পুরোপুরি এক না। আমি জানি,তুমি ইলোরা কে খুব পছন্দ করতে প্রথমে,তারপর........তারপর ঠিক কি হল,তা আমি জানিনা। এখন আর জানতেও চাইনা।
এইটা তোমার পার্সোনাল ব্যাপার,এবং তুমি আজ খুব সুন্দর ভাবে বুঝায়ে দিছো যে_আমার তোমার কোনো ব্যাপারে কথা বলা ঠিক না। আগেও বলেছ,হয়তোবা আমি বুঝিনি বা বুঝতে চাইনি। কাল ঠিকই তোমাকে নক্ করব,কিণ্তু চেষ্টা করব কম জ্বালাতে,কম নাক গলাতে।
আমার মত মেয়ে....!!! ভাবলেও হাসি পাচ্ছে....তোমার মুখ থেকে একদিন না একদিন এই কথা বেরোতোই,কিণ্তু তাই বলে এমন একটা হালকা ব্যাপারে আশা করিনি।
হয়তোবা.......হয়তোবা,তুমি কোনো দিন আমাকে বুঝতে পারবা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।