সকল অন্ধকারের হোক অবসান
কাঁচঘেরা জলে ফেরেস্তা মাছেরা
মৃদু কমলা আলোয় বেচইন সাঁতার দেয়।
সারা ঘরে অন্ধকার, হাঁটে, পায়ে পায়ে
বেসামাল তার চলন।
মাথার ওপর তিনটা পাখা, থামে না
ঘুরতে থাকে, ঘুরতে থাকে
জোড়ে।
সোফার ওপর আমরা ক’জন
স্মৃতি কুড়াই, সময় হারাই
হাসিকান্নার দমক ওঠে- থামে না, থামে না।
পেইন্টিং-এর শিরোনাম: ম্যান উইথ ফিশ
শিল্পী: ভ্যালেরি ভ্যাসকভি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।