আমাদের কথা খুঁজে নিন

   

হাড়িয়ে যাও.........বিজয়ের আনন্দে...তবে মনে রেখ...

চলো আবার সবুজ গড়ি

জীবন বড়ই রহস্যময়। কখনো এগোয় কখনো পিছোয় কখনো থমকে রয়। কখনো কথায় কথায় হাজার সময় ধাবমান অপলক তবু কখনো কবিতার লাইন থমকে দাড়ায়ে ভুলে যায় কি যেনো-- আগামী?? পেছনে শেঁকড় টেনে মাটি খুবলে হিঁচড়ে বহুদিন। আপগ্রেড হতে গিয়ে দিন দিন গুহামানবের পোষাকের প্রতি বিপুল আকর্ষণ... প্রস্তর যুগে ফিরে যাওয়ার আপ্রাণ চেষ্টা... অনেকটা তাই'তো!! মাঈট ইজ রাঈট!! মানবীক বোধসমূহ ও বোধহয় সেই দিকে প্রবাহিত... লালসা হিংসা লালা ঝরা লক লকে জিব লালাগুলো এসিডের মত পুড়িয়ে দেয় যেখানে পতিত হয় সেই অঞ্চল। কালো আকাশের কোলে ডানা মেলে ঈগলের কুৎসিত অঙ্গ থাবায় পুরে নেয় মানচিত্র। নাগরিক টের পায়না অদৃশ্য সুতায় সেও নাচছে অথচ বুকের ঘরে আত্মতৃপ্তি স্বাধীনতার। আমি পেয়েছি গো... পেয়েছি তোমারে হে স্বাধীনতা বখে যাওয়া ছেলের মায়ের বুক ফাঁটা আর্তনাদে। পেয়েছি গো--- পেয়েছি টগবগে যৌবনের উন্মত্ততায় হাড়িয়ে যাওয়ার আশ্বাসে... পিতা- মাতা, স্বদেশ, স্বজাতি... আত্মীয় স্বজন ... সামাজিক সকল দ্বায়বদ্ধতা ফেলে হাড়িয়ে যাওয়ার উদাত্ত আহবানে। বিজয় তোমাকে দিয়েছে-- চোখের পাতার ভেতরে বিজয় পুরে সেলাই করে দেয়া হয়েছে; তুমি নৃত্যের তালে তা তা থৈ থৈ নেচে যাও করে হৈ চৈ। বন্ধুকে নিয়ে হাড়িয়ে যাও......... পেছনে পরে থাকুক সহস্র আশাহত চক্ষু অজস্র স্বপ্নাহত বিবর্ন বুক---- আর অরক্ষিত স্বাধীনতা---- একটি ভাগ্যাহত জাতি---- আর আঁকাবাঁকা একটি মানচিত্র---------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।