আমাদের কথা খুঁজে নিন

   

ভরা পূর্নিমার রাতে রাঙ্গামটির পথে আমাদের যাত্রা

সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে

আজ আকাশের চাদটা দেখেছেন?? ভরা যৌবনা চাদটাকে আজ সারারাত সঙ্গে রাখবো। এই চাদের সঙ্গে জেগে জেগে যাচ্ছি রাঙ্গামাটি। প্রিয় রাঙ্গামাটি। হারিয়ে যাওয়া শৈশবের খোঁজে। রাঙ্গামাটি, অনেকের কাছে একটা স্বপ্নের নাম।

পাহাড়ের কোল ঘেষে জেগে উঠা একটা শহর। যেখানে গেলে খুব অচেতনে মন হারিয়ে যেতে চায়। আপনার যদি হারিয়ে যাওয়ার মত স্রেফ একটা মন থাকে, তাহলে বাধা দেয়ার কেই নেই। আপনার সাথে সঙ্গি হতে এখানে রয়েছে কর্ণফুলির স্বচ্চ জল, কাপ্তাই লেক, সুভলং ঝর্ণা, পেদাটিংটিং। ঝুলন্ত সেতু, রৈকের বুকে ভেসে চলা রেস্তুরেন্ট।

আমাদের টার্গেট কাপ্তাই লেকে রাত কাটানো। কাপ্তাই শহরেও যাবো। পাহাড় চড়ার জন্য শুভলং টিএন্ডটি পাহাড় অথবা সাপছড়ি, যে কোন একটাকে বেছে নিতে পারি। দুটো পাহাড়ের উপর থেকেই পুরো শহরটা এক নজরে দেখা যায়। বন্ধুদের জন্য এটা শুধু একটা আনন্দ ভ্রমন হলেও আমার জন্য কিছুটা নস্টালজিক।

এই শহরটার প্রতি পরতে পরতে আমার হাজার স্মৃতি জড়িযে রয়েছে। বাবার চাকরির সুবাধে আমার শৈশব, কৈশোরের বর্ণালী দিনগুলো কেটেছে এই শহরে। বন্ধুদের খুজে বের করবো। রাঙ্গামাটির ধূলো মাখবো গায়ে। যে সব বন্ধুদের মন এখনি রাঙ্গামাটির পথে উড়াল দিতে চাইছে, তারা চলে আসুন।

আর যারা যেতে পারছেন না আপনাদের জন্য নিয়ে আসবো হাজারখানেক ছবি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।