মিথ্যা তুমি দশ পিঁপড়া
উর্ধ্বাকাশ হতে রাত্রির সাগরে পরা পৃথিবীকে দেখায় নক্ষত্রের অলংকারে লজ্জাবতী আকাশের মত। উড়তে থাকি আর একে একে পেড়িয়ে যাই যত ছোট শরীরে বন্দী ক্ষুধা আর প্রবনতার রসায়ন,পৃথিবী জুড়ে বেহেশতী মুখোশ নেমে আসে।
আমরা এবং আমি'রা গুটানো বৃত্ত থেকে পরিধি হিসেবে যতটা আশ্বস্ত, কিন্তু 'কেন' রা ততটাই হামলে পড়ে বেয়াদপ সংশয়ের পথে। সমুদ্র বালুতে যত চন্দ্রাহত ক্লীবের আনাগোনা অথবা 'এই আমি ভালো আছি' তে কতটুকু উৎসারন হয় কবিতা আর মিথ্যা? 'অনন্ত' অথবা 'অসীম' শব্দগুচ্ছ আমাদের বৌদ্ধিক বদহজম সংগঠনের জন্যে যথেষ্ঠ, আসুন আমরা এবং আসুন আমি'রা ডানাপ্রাপ্তির জন্যে প্রার্থনায় বসি।
প্রার্থনার উদ্দেশ্য পুরাণের ফ্যাব্রিকেটেড ঈশ্বর হতে পারেন অথবা আমরা হঠাৎ বুদ্ধিমান প্রানী হয়ে বেছে নিতে পারি প্রাকৃতিক নির্বাচন।
যদিও এতে বিস্ফোরন ঘটে কেবল অসংখ্য প্রিম্যাচিওর সদ্যজাত মস্তিস্কের মত অর্বাচীনতার।
আমি প্রবল কৌতুকাপন্ন হয়ে পরি। আজ রাস্তায় দেখলাম অসংখ্য রাজনৈতিক পোস্টার। আরও দেখলাম শুন্য ভরের অসংখ্য করোটি। আমি এসব এড়িয়ে যেতে পারি যদি কেবল উর্ধাকাশের ডানা গজিয়ে পরে পিঠের পাশে।
উর্ধ্ব থেকে ফুটন্ত গোলাপ আর নর্দমার ব্যাঙ্গাচির কিইবা পার্থক্য থাকতে পারে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।