আমাদের কথা খুঁজে নিন

   

ভাল লাগার মুভি(enemy of the state)


সেমিস্টার শেষ। সেমিস্টার ব্রেক আর ইদের ছুটি মিলিয়ে প্রায় ১ মাস ১০ দিন বন্ধ। তাই বাসায় চলে আসলাম। আসার সময় যে কাজ টি করলাম তা হল পিসি টা নিয়ে আসলাম। সেই সাথে হর্ডডিস্ক ভর্তি করে ডউনলোড করা সব মুভি নিয়ে আসলাম।

এখানে একটি কথা বলে রাখি আমি সহ চারজন নিকুন্জে ফ্লাট ভাডা নিয়ে থাকি। আমাদের চার জনেরই পিসি আছে আর চার জনই নেট ব্যবহার করি। (একটি বিশেষ ব্যবস্হয়) তো আমরা চার জন ই প্রতি রাতে মুভি নামাই। এই জন্য মুভি নিয়ে টেনশন করতে হয় না। বাসায় আসার সময় পুরা পিসি ভর্তি করে এই মুভি নিয়ে এসেছি।

ঢাকায় থাকার সময় পরীক্ষার জন্য মুভি দেখতে পারি নি। তাই এখন বাসায় বসে বসে সেই মুভি গুলো দেখছি। আমি যেসব মুভি এখানে দিব সেগুলো হয়ত আপনি আগেই দেখেছেন। তার পরও আমার ভাল লেগেছে এই মুভিগুলো। আমি এসব মুভি ২/৩ বার করে দেখেছি।

এবার আমি যে মুভির নাম বলব তা হল ENEMY OF THE STATE এতে অভিনয় করেছেন Will Smith . অসাধারন অভিনয় করেছেন Will Smith । ছবিতে পরিচালক অসাধারন ভাবে আধুনিক সব প্রযুক্তির ব্যবহার করেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে স্যটেলাইট ব্যবহার করে কাওকে খুজে বের করা যায়। সেই সাথে Will Smith ও জটিল অভিনয় করেছেন। সব মিলিয়ে ছবিটি আমার কাছে জটিল লেগেছে।

আপনাদেরও দেখার আমন্ত্রন থাকল। সময় করে ছবি টি দেখবেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।