আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেলেন বোরহান ভাই



দৈনিক সকালের খবর এর ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক জনকন্ঠ এর সাবেক নির্বাহী সম্পাদক সাংবাদিক বোরহান আহমেদ আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন। তার পরিবার সুত্রে জানা গেছে তিনি সকালে গুলশান পার্কে হাটতে গিয়েছিলেন। সেখানে হার্ট এটাক হলে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন।

তার বয়স হয়েছিল ৬৭ বছর। আজ বাদ জোহর গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা এরপর প্রেসক্লাবে ২য় জানাজা হবে। তার রুহের মাগফেরাত কামনা করছি। আমীন। বিডিনিউজ ও দি এডিটর অনলাইন পত্রিকা এখবর দিয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।