সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে
আজ ইফতার করলাম হাজারীর সাথে। হাজারী মানে জয়নাল হাজারী, আমাদের সকলের প্রিয় ভাইছ্যা। ডিজিটাল নেত্রীর প্রিয়পাত্র, ফেনীর কৃতি সন্তান, ড্রিল মেশিন দিয়ে মানুষ হত্যাকারী হাজারী বাইছ্যা। জাতীয় প্রেস ক্লাবে ফেনী সাংবাদিক ফোরামের ইফতার পার্টি ছিল।
ইফতার পার্টিতে ফেনীর সব শ্রেনী পেশার মানুষের সাথে উপস্থিত ছিল সাংবাদিক টিপু সুলতানও।
যাকে অমানুষিক নির্যাতনের পর হাজারী ক্যাডাররা মৃত ভেবে ফেলে রেখে গিয়েছিল। সেই টিপু যখন আজ এত বছর পর হাজারীকে দেখলো তখন তার অনুভূতি কি হয়েছিল, জানতে ইচ্ছে করছিল। টিপু ভাইর সাথে কথা হল এক ফাকে। বলবো বলবো করেও তাকে বিব্রত করা হবে বলে সে কথাটা বলিনি। পরে দেখলাম প্রথম আলো অফিসে এই নিয়ে টিপু ভাইকে বেশ ক্ষেপানো হল।
ইফতার পার্টিতে এলেন ফেনীর সবাই। বিএনপি এমপি ভিপি জয়নাল, মোশারফ হোসেন, এফবিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট আবদুল আউয়াল মিন্টু , সাংবাদিক আবু মুসাসহ আরো অনেকে। এক ফাঁকে চির প্রতিদ্বন্ধি দুই জয়নাল মোলাকাতও করলেন। বাহ, বেশ। অনেক দিন পর দুই জন দুই জনকে দেখলেন।
কেমন লাগলো তাদের??? কি জানি............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।