আমাদের কথা খুঁজে নিন

   

হাজারীর মুক্তি

zahidmedia@gmail.com

বুধবার সকাল সাড়ে ১০ টায় ফেনীর বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন হাজারী মুক্তি পেয়েছেন। প্রায় সাড়ে চার মাস কারা ভোগের পর মুক্তি পেয়ে তাকে জেলা আওয়ামীলীগের প থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। দলীয় নেতা কর্মীসহ সর্বস্তরের জনতাকে স্বাগত জানিয়ে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্বে শহীদদের স্মরনে পূষ্পমাল্য অর্পন করেন। এরপর তিনি জেলা আ’লীগ আয়োজিত পেট্টোল পাম্পে সংপ্তি সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বক্তব্য রাখেন। পরে তিনি মাষ্টার পাড়া মুজিব উদ্যানে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বুধবার হাজারীর মুক্তি উপলক্ষে সমবেত নেতাকর্মীদের মাঝে কয়েকজন দাগী শীর্ষস্থানীয় সন্ত্রাসীকেও দেখা যায় বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন। এদের মধ্যে অন্যতম ফেনীর দক্ষিণাঞ্চলের ত্রাস আরু মিয়া ওরফে আরু ডাকাত। তাকে সাংবাদিক সম্মেলন চলাকালে হাজারীর পাশে দেখা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।