আমাদের কথা খুঁজে নিন

   

আমার তখন ইচ্ছা করছিল জুতা দিয়ে পিটাই ,শালা বৃটিশ কে ।

অহংকার মানুষের পতন ঘটায়, আর বিনয় মানুষের মাথায় সম্রাটের মুকুট পরায়

আমি যে বাসায় থাকি লন্ডনে ,সেখানে বাগান করার জন্য ভাল জায়গা আছে । তা আমার শনি ,রবি কাজ থাকেনা তাই বাসার বাগানটাতে কিছু সবজ্বি লাগাই । এর মধ্যে শশা ,টমেটো ,লাউ ,পালংশাক ছিল । আমি এর আগে কখনো বাগান করি নি তাই আমার বাগানে যখন এক এক করে সব হচ্ছিল আমার এত খুশি লাগছিল বলে বোঝাতে পারব না । আমার একটা টমেটো গাছে ৩৫টা টমেটো ধরছে ।

শশা ৫টা । সব কিছুই ঠিক মত চলছিল হঠাৎ একদিন দেখি আমার লাউ এবং পালংশাক এর পাতা মরে যাচ্ছে ,আমি বুঝতে পারলাম না ঘটনা কী । গত শনিবারে দেখি আমার টমেট গাছ কে যেন তুলে ফেলছে । আমি আমার আন্টিকে সাথে সাথে দেখাই আমার টমেট গাছের অবস্থা ,তখন আন্টি বলে এই কাজ করছে আমাদের পাশের বাসার প্রতিবেশী যে কিনা একজন বৃটিশ । আমি বললাম আপনি জানলেন কী ভাবে ? তখন আন্টি বলে ,আমার চোখের সামনেই হইছে ঘটনা ,আমকে দেখে আর নেয় নাই ।

আন্টি বলল ,আমি এখন কিছু বললে দেখা যেত রাতে আমদের গাড়ীর কিছু একটা করে রাখত । তখন কিছুই আর করার থাকবে না । আর আমার গাছের পাতা মারা যাওয়ার কারন হল ঐ শালা বিষ দিছিল আমার গাছে । আমার তখন ইচ্ছা করছিল জুতা দিয়ে পিটাই ,শালা বৃটিশ কে । ছবি দিলাম


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।