আমাদের কথা খুঁজে নিন

   

আমি সেফ হিসেবে আত্মপ্রকাশ করিলাম

আমার লেখা

এইমাত্র লগইন করে জানতে পারলাম আমি একজন সেফ ব্লগার। এইজন্য আমার খুবই ভালো লাগছে। এই ব্লগে আমি অনেক দিন গেষ্ট হিসেবে ঢুকেছি। সে অনেক অনেক আগের কথা। লেখার ইচ্ছে অনেকদিন থেকে।

কিন্তু ঠিক সাহস করে উঠতে পারছিলাম না। এখনও যে খুব সাহস হয়েছে বলে একাউন্ট তৈরি করেছি এমনটা ভাববেন না। তবে আমি চেষ্টা করব মাঝে মাঝে কিছু লেখার। আমার এই লেখাটা প্রথম পাতায় সরাররি প্রকাশ হবে বলেছেন মডারেটররা। কিন্তু দু:খের বিষয় হলো এই লেখাটার কোন বিশেষ বিষয়বস্তু নেই।

যেটা আছে, সেটা হয়ত বিছুটা আবেগ। হয়ত আনেকদিন পর এই ব্লগের প্রথম সেফ লেখাটা দেখে আমার আবারো আনেক পুরানো দিনের কথা মনে পড়বে। ব্লগে আমার সবার লেখা ভালো লাগে। তাই সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে রাখছি। আনেকে হয়ত আমার এই মন্তব্যকে সেফ সাইডে থাকার প্রবনততা মনে করতে পারেন।

কিন্তু সত্যি বলছি, কোন ধরনের রেটিং নয়, বরং এই যে বিচিত্র ধরনের লেখার সমন্বয় এটাই আমার ভালো লাগার মূল কারন। সবার লেখাই যদি কালোর্তীর্ন হয়, কথাসাহিত্যিকদের মতো সুন্দর গোছানো হয়, তাহলে এই ব্লগ সাইট খুবই রাশভারী হয়ে পড়বে। আপনাদের কী মনে হয়? তার চে এই ভালো--- কোথাও জোকস্-ছবি-ভ্রমন-আড্ডা-সিরিয়াস-বর্তমান বিষয়ে ঝড় তোলা- পাল্টাপাল্টি কথার বন্যা- বা কোথাও খুবই সাধারন দুটো কথা লেখা। সব কিছু মিলিয়েই অসাধারণ এই ব্লগের সবাই। ভালো থাকুন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।