আমাদের কথা খুঁজে নিন

   

এই মুক্তিযোদ্ধাকে কি আমরা বাচাতে পারিনা?



তানভীর জানাল এক অসুস্থ মুক্তিযোদ্ধার জন্য জাদুঘরে চ্যারিটি শো হবে। ও জানাল আমরা ৫জন চাইলে যেতে পারি। receptionist কে ওর নাম বললেই হবে। সন্ধ্যা ৭টায় শুরু হবে। অফিস থেকে ৪টায় বের হলাম।

প্রেসারটাও একটু বেড়েছে মনে হচ্ছে। যাইহোক ৭টায় আমরা ৫ বন্ধু গেলাম। আসলে আমাদের প্রজন্মের কাছে স্বাধীনতাকে খেলো করে ফেলেছে রাজনৈতিক দলগুলো। কতশত মুক্তিযোদ্ধা কত নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে তার খবর রাখার সময় কি আমাদের আছে?মুখে মুখে যত দেশপ্রেমের কথা বলি। যাইহোক।

অনুষ্ঠানে কৃষ্নকলি, লিলি ইসলাম, খুরশিদ আলম, শাম্মী আক্তার সহ আরও অনেক নামী শিল্পিরা এলেন। আব্দুল হাকিম এর বাশির সুরে। চোখ বন্ধ করে বাশির সুর শুনতে শুনতে কখন যে চোখ গড়ায়ে দু'ফোটা জল পড়ল বুঝতে পারিনি। কিছু প্রশ্ন আমাকে কুরে কুরে খাচ্ছিল____ যাদের কারনে আমরা স্বাধীনতা ভোগ করি..... তাদের প্রতি আমাদের এতটুকু অনুভূতি নেই?? আমরা বাদের করুণা করি কিন্তু আমাদের তো তাদের শ্রদ্ধা করা উচিত। আমি মুক্তিযোদ্ধা এ জে এস এম খালেদ এর কথা বলছি।

যাঁর হাত দিয়ে CUET, শান্ত-মরিয়ম থেকে বেরিয়েছে মেধাবী ছাত্ররা। যিনি অ্যাপারেল ইন্ডাস্ট্রির অমূল্য পাঠ্যবইগুলোর জনক তিনি আজ লড়ছেন ব্লাড ক্যান্সারে সাথে। আব্দুল হাকিম এর একটি কথা এত আবেগস্পর্শী ছিল--------- "রাজাকারদের চিকিতসার জন্য ভীক্ষা করতে হয়না কিন্তু মুক্তিযোদ্ধাদের চিকিতসার জন্য ভিক্ষা করতে হয়। " প্লিজ আমরা উনার বেঁচে থাকার সঙ্গী হই। যে যতটুকু পারি সহায়তা করি।

বাংলাদেশ ব্যাংক একাউন্ট A.J.S.M. Khaled Account no : 1510200470775001 Swift code :BRAKBDDK, BRACK BANK, Uttara Branch Dhaka. দেশের বাইরে থেকে ডোনেট করার জন্য পে-প্যাল ইউজার আইডি:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।