আমাদের কথা খুঁজে নিন

   

বই পড়ার ইতিহাস ( A History of Reading )



@ প্রাচীন পৃথিবীর শীর্ষদশ বাক্- সিদ্ধ ব্যক্তিই ছিলেন নারী। তাদের জিহ্বাগ্রে উচ্চারিত হয়েছিল মানুষ ও সভ্যতার ভবিষ্যত। এই দ্রষ্টাদের সদুক্তি-সংকলন হাজার হাজার বছর ধরে নিয়ন্ত্রণ করেছে মানুষের পাঠ্যাগ্রহ, বিশ্বাস আর ভাগ্য। @ পশ্চিম এশিয়ার প্রাচীন আক্কাড দেশের রাজা সারগন-১ এর দুহিতা এনহেদুয়ান্না ছিলেন চন্দ্রদেবী নান্না-র পুজারি। প্রেম ও যুদ্ধ দেবী ইনন্না-র উদ্দেশ্যে কিছু গীত রচনা করে তা তিনি মাটির ফলকে উৎকীর্ণ করেন খ্রিস্ট জন্মের ২৩০০ বছর আগে।

তাতে নিজের নামও স্বাক্ষর করেন। এনহেদুয়ান্না-ই পৃথিবীর প্রথম লেখক। @ পৃথিবীর প্রথম উপন্যাস রচয়িতা একজন জাপানী নারী। মুরাসাকি। একাদশ শতকে (১০০১খ্রি.) তিনি ইংরেজিতে Tale of Genjee ( গেঞ্জি উপাখ্যান ) রচনা শুরু করেন।

শেষ হয় ১০১০ সালে। এটিই বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস হিসেবে স্বীকৃত। @ আমেরিকার প্রথম বৈদেশিক সংবাদদাতা । সম্পাদক ও লেখক মার্গারেট ফুলার। ওয়াল্ট হুইটম্যানের সমসাময়িক ফুলার-ই পৃথিবীর প্রথম পেশাদার বই সমালোচক।

তার রচিত Women in the Nineteenth Century নারী-চেতনার মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হয় আজও। Source : A History of Reading, Alberto Manguel, Viking, New York, 1996.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।