লিখতে তো দেখি ভালোই লাগে.......
আমি একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখেছি,
আমি একটি সুন্দর মনের ছবি এঁকেছি,
যে মন কখনও হিংসা করতে শিখেনি।
যে মন কভুও ঘৃণাকে প্রশ্রয় দেয়নি।
যে মন ভরপুর শুধু ভালোবাসায়,
প্রেম, স্নেহ এবং মায়া-মমতায়।
যে মন শিশুর মতো সরল,
ফুলের মতো পবিত্র,
কাচের মতো স্বচ্ছ এবং
আকাশের মতো উদার।
যে মন অকুতোভয় সত্য প্রকাশে
মিথ্যাকে বর্জনে এবং
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে।
যে মন অন্যের মুখে হাসি ফুটাতে চায়
যে মন পরের দুঃখ ঘুচিয়ে দিয়ে যায়।
এমন একটা মন যদি আমি পেতাম আমার মাঝে,
আমি বুঝি কভুও পথভ্রষ্ট হতাম না জীবন চলার পথে।
কিন্তু শয়তান মাঝে মাঝে আমাকে ভর করে বসে,
ইবলিশ জাগিয়ে দেয় আমার ভিতরে লুকায়িত দুষ্টু আত্মাকে,
আমার হৃদয়ের সকল শুভ্রতা ধ্বংস প্রাপ্ত হয়,
অতঃপর আমি ভুল পথে আদিষ্ট হয়,
ভুলের মাশুল টানতে টানতে ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে,
বৃদ্ধ বয়সে গিয়ে আমি শুভ্রতার অনুসন্ধানে বের হয়।
শুভ্রতা বুঝি আর ধরা দিবে না আমার হাতে.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।