আমাদের কথা খুঁজে নিন

   

আধা ঘন্টায় প্রায় শতবার বললেন তিনি



আমি অবাক হয়েছি! এও সম্ভব! ওদের মাথায় কি আছে? এরা কি আদৌ কিছু জানে নাকি যা মনে আসে তাই দিয়েই চালায়? আজব! তাও আবার মিডিয়া বলে কথা। সম্ভবত ওরা নিজেদেরকে সময়ের সবচাইতে আধুনিক মানুষ ভাবে। আসুন আপনাদেরকে অন্ধকারে না রেখে খোলাসা করেই বলি... অফিস যাবার সকাল সকাল মাঝে মাঝে এফ.এম. রেডিও শুনি। তো সেদিন ছিল বৃহষ্পতিবার। শুনছিলাম রেডিও ফুর্তি।

মেয়েটির কথাগুলি ছিল এমন, বন্ধুড়া আজ বৃহষ্পতিবাড়, মানে thursday, ইউ নো। আজ বৃহষ্পতিবাড়, আড় বৃহষ্পতিবাড় মানেই ফুর্তি দিবস। বৃহষ্পতিবাড়ে একটা ফুর্তি ফুর্তি ভাব কাজ কড়ে তাইনা বন্ধুড়া? তো বন্ধুড়া, তোমরা এই ফুর্তি দিবসের শুরুটা, মানে বৃহষ্পতিবাড়টা কেমন কড়ে শুরু করছো আমায় জানাও... এক খন্ড গান হলো (যার শুরু আর শেষ শুনতে দেয়না। মাঝ খান থেকে শুরু করে আর শেষ হবার আগেই শেষ করে দেয়। ) (গান শেষ হতে না হতেই খুব উল্লাসের সাথে) হাই বন্ধুরা, আমার মাঝে কিন্তু দারুন একটা ফুর্তি কাজ করছে।

কাড়ন, আজ বৃহষ্পতিবাড়, ইউ নো, বৃহষ্পতিবাড় মানেই ফুর্তিইইইই... (কিছু এস.এম.এস শুনলাম+ আরেক খন্ড গান) (আবার খুব উল্লাসের সাথে) বন্ধুড়া, অনেক অনেক এস.এম.এস. পেয়েছি। আজ বৃহষ্পতিবারের ফুর্তিতে তোমড়াও যে ফুর্তিতে আছো সেটা বোঝাই যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, এই বৃহষ্পতিবারে, মানে thursday-তে তুমি কেমন করে দিনটা কাটাও? অফিস বা ক্লাস শেষ করে কি করো? আমায় জানাও। আমি জানি আমাড় মতো তোমড়াও বৃহষ্পতিবাড়টা খুব ফুর্তিতেই কাটাও। আফটার অল, বৃহষ্পতিবার চলে গেলেই পাচ্ছি দুইটা দিন ছুটি...thursday-র মজাই আলাদা, তাই না বন্ধুড়া? যাই হোক, আর বাড়ালাম না কথা।

আধাঘন্টায় তার টপিক চেঞ্জ হলোনা। মনে হয় আধা ঘন্টায় ১০০ বার 'বৃহষ্পতিবার' উচ্চারণ করেছেন উনি। প্রথম ১০ মিনিটেই ভেবেছিলাম আর শুনবো না। তবুও শুনলাম ৩০ মিনিট শুধু এইটা বুঝার জন্য যে, আদৌ নতুন কিছু পাই কিনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।