আমাদের কথা খুঁজে নিন

   

দুই ঘন্টার জন্য চলে যাচ্ছি রোম; মেসি না রোনাল্ডো কে জিতবে জেনে আসি ...



আজ রাত অনেকের জন্যই গুরুত্বপূর্ণ। নবাগত স্বামী-স্ত্রীর মতো এই রাতটার জন্য অনেকগুলো মানুষের অপেক্ষা জমে আছে। বিশেষ করে ফুটবল প্রেমিক। ফুটবল প্রেমিক না হলেও ডিউটিতে থাকা স্পোর্টস রিপোটার, এলাকায় বাজি ধরা পোলাপান, ফুটবল প্রেমিক স্বামীর সাথে স্ত্রী, গুগলের এডসেন্সে পোষ্ট দিয়ে বৈদশিক মুদ্রা আহরণকারী তরুণসহ সকলেকেই। কারন, আজ বার্সেলোনা- ম্যানইউ'র জমকালো ফাইনাল।

জমকালো ফাইনাল মেসি-রোনাল্ডোরও। ৯৪তে ম্যারাডোনার খেলোয়ার জীবনের অপমৃত্যু ঘটে যাওয়ার পর আমার মতো বিশ্বের কোটি কোটি মানুষ প্রতি বিশ্বকাপেই কেপে কেপে ওঠে একটা নিউজে, এবার ম্যারাডোনার মতো একজন খেলবে। কিন্তু নিউজ নিউজই থাকে, ম্যারাডোনার মতো কেউ আর জাগাতে পারেনা। তবে এই শেষ বিশ্বকাপে একজনকে নিয়ে ম্যারাডোনা প্রেমিকরা আসায় বুক বেধেছে। নাম, মেসি।

মানুষ দেখে আর অবাক হয়, আরে বাপরে ম্যারাডোনার মতো টানটা দিল। আরে বাপরে ম্যারাডোনার মতো কিকটা করল। আজ সেই মেসিও মাঠে নামবে। তাই খেলাটার এতো আকর্ষন। এতো আবেদন।

আমার এক বন্ধু পতুগার্ল বলতে পারেনা। বলে পটুগাল। সে এক বিশ্বকাপে নিউজ দিল এইবার সে 'পটুগাল'। কারন রোনাল্ডো নামে এক নতুন প্লেয়ার যুক্ত হচ্ছে। আমরা তাকে ব্যাপক তাচ্ছিল্যের সাথে উড়িয়ে দিলাম।

যা ব্যাটা, তোর ভুল উচ্চারনের মতো সেই প্লেয়ারও ভুল টাইপ-ই হইবো। কিন্তু খেলা শুরু হবার পর আমাদের সকলের মুখে চুন কালি মেখে সে প্লেয়ার আমার বন্ধুর মুখ রাখতে যেন কারিশমা দেখাতে শুরু করলো। আমরা মুগ্ধ হলাম, রোনাল্ডোতে। সেকি ভয়ঙ্কর গতি। আজ সেই রোনাল্ডোও মাঠে নামবে।

তাই খেলাটার এতো আকর্ষন। এতো আবেদন। আজ মেসি-রোনাল্ডোর লড়াই হচ্ছে রোমে। প্রাইভেট টিভি চ্যানেলে ভর করে আমরাও হয়েতো চলে যাবো সেখানে। চলেন যাই রোম।

কিন্তু তার আগে বলে নেন, আপনে কার দলে??? জিতলে যে বলবেন, আরে আমি তো তার দলেই ছিলাম। এটা হবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।