আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।
আমার লিঙ্কস্-এ কিছু কিছু ব্লগারের নাম অন্য ভাবে দেয়া। আসলে তাদের লেখা পড়ার সময় মনের ভেতর যে ধরনের দৃশ্য তৈরি হয় তার ভিত্তিতেই ঐসব নামকরণ। মনির হাসানের নাম দিয়েছি "মাঝ সাগরের মাঝি"।
মনিরের লেখা পড়ে ওর ভেতরকার গভীরতা অনুভব করার পর কোন ভাবেই আর তাকে উপকূলের কাছে ঘোরাঘুরি করা মানুষ মনে হয়নি।
ও প্রথম আমাকে টানে তুমি আমার পাশে বন্ধু হে .. বসিয়া থাকো .. একটু বসিয়া থাকো লেখাটি দিয়ে। তুমুল ভাবে আমাকে আলোড়িত করেছিল পুরা পোস্টটি। তারপর একে একে মনিরের সব লেখাই পড়ি। তবে খুব একটা বেশি লেখেনি সে।
আমরা যারা তীরের কাছাকাছি নৌকো ভাসাই, আবোল-তাবোল লিখে পোস্টের সংখ্যা বাড়াতে আমাদের গায়ে লাগেনা, কিন্তু মাঝ সাগরের মাঝির জন্য ব্যাপারটা ঠিক মানায় না।
প্রিয় মনির, চারিদিকে অগুনতি র্যাটেলস্নেকের ভীরে আমাদের বেঁচে থাকতে হবে, হেরে যাওয়াটা আমাদের জন্য গন্দম ফলের মতই নিষিদ্ধ! হাল ছেড়না বন্ধু.......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।